ইন্টারনেট বন্ধের নিষেধাজ্ঞার বিধান রেখে হচ্ছে টেলিযোগাযোগ অধ্যাদেশ

ইন্টারনেট বন্ধের নিষেধাজ্ঞার বিধান রেখে হচ্ছে টেলিযোগাযোগ অধ্যাদেশ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:২৫

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ই-মেইল- secretary@ptd.gov.bd এবং ঠিকানা- সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এর মাধ্যমে অধ্যাদেশের ওপর মতামত পাঠানো যাবে।

জনগণ ও অংশীজনদের আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে মতামত প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading