উগান্ডা থেকে নিউইয়র্কের মেয়র, কে এই জোহরান মামদানি?

উগান্ডা থেকে নিউইয়র্কের মেয়র, কে এই জোহরান মামদানি?

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:০৫

ইতিহাস গড়ে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ডোমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি। ফলে ৩৪ বছর বয়সী এই অঙ্গরাজ্য আইনপ্রণেতা হবেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।

গত গ্রীষ্মে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রাণবন্ত প্রচারণার মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার সমর্থকরা মনে করেন, মামদানি এক নতুন প্রগতিশীল রাজনীতির প্রতিনিধিত্ব করছেন।

উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম নেওয়া মামদানি সাত বছর বয়সে পরিবারসহ নিউইয়র্কে পাড়ি জমান। তিনি ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স থেকে পড়াশোনা শেষে বোউডয়িন কলেজে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময় তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন নামের সংগঠনের ক্যাম্পাস শাখা প্রতিষ্ঠা করেন।

মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন। তিনি তার বহুসাংস্কৃতিক পরিচয়কে শহরের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের বার্তা হিসেবে ব্যবহার করেছেন— এমনকি প্রচারণায় উর্দু ও স্প্যানিশ ভাষায়ও ভিডিও প্রকাশ করেছেন।

তার প্রধান নীতি ও প্রতিশ্রুতিগুলো হলো: সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা, সকল নাগরিকের জন্য বিনামূল্যে পাবলিক বাস সেবা চালু, ৫ বছরের নিচে শিশুদের জন্য সর্বজনীন শিশুসেবা

মামদানির সমর্থকরা আশা করছেন, তার নেতৃত্বে নিউইয়র্ক আরও সমতা, ন্যায় এবং সাশ্রয়ী জীবনের শহরে পরিণত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading