৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার, বৃদ্ধ গ্রেফতার

৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার, বৃদ্ধ গ্রেফতার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩০

‎জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটিকে ধর্ষণের অভিযোগে একজন বৃদ্ধকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ নভম্বের) বিকেলে জামালপুরের ইসলামপুর ডিগ্রীরচর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবায় কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,‎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে জানান, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর নতুন পাড়া এলাকায় ৬ বছর বয়সী মাদ্রাসাছাত্রী এক কন্যাশিশু ধর্ষনের শিকার হয়েছে। এজন্য দ্রুত আইনি সহায়তার অনুরোধ জানানো হয়। এ সময় ৯৯৯ থেকে কনস্টেবল জয় দেব কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানায় জানায়। বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই আজগর আলী।

সংবাদ পেয়ে ইসলামপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠায়। এরপর পুলিশের একটি দল অভিযুক্ত শামসুল হুদাকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূর থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় একটি মামলা করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading