মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৫০

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ঢাকার বারডেম হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রাতে ধানমন্ডির বাসার সামনে জানাজার পর তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলী বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা নির্ধারণী মামলার নিষ্পত্তি এবং ছিটমহল বিনিময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ই হয়।

১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম আবুল হাসানের। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। সেখানে ১৯৬৪ সালে প্রভাষক হন। ১৯৬৬ সালে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন। ২০০১ সালের এপ্রিলে অবসরের পর মাহমুদ আলী আওয়ামী লীগে যোগ দেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading