হাতিরঝিলে চলন্ত গাড়িতে বিস্ফোরণ, অল্পে রক্ষা মা-শিশু

হাতিরঝিলে চলন্ত গাড়িতে বিস্ফোরণ, অল্পে রক্ষা মা-শিশু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৪০

রাজধানীর হাতিরঝিলের উলন নিঝুম আবাসিক এলাকার গেটের সামনে শুক্রবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি চলন্ত প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ ও যাত্রীদের তাৎক্ষণিক সাড়া দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

জানা যায়, গাড়িটিতে এক মা ও তার শিশু সন্তান ছিলেন। হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া ও গ্যাসের গন্ধ বের হতে থাকলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণ পরেই সামান্য বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঠিক তার আগ মুহূর্তে শিশুটি ও তার মা গাড়ি থেকে লাফ দিয়ে নামতে সক্ষম হন। এতে শিশুটি অক্ষত থাকলেও মা সামান্য আহত হন।

বিস্ফোরণের খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানো পর্যন্ত পুরো এলাকা পর্যবেক্ষণ করেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গাড়িটির ইঞ্জিন অংশে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading