আশুলিয়ায় বোরকা পরা ও হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বোরকা পরা ও হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:১০

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তিনি বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে।

ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading