জিয়াউর রহমান সকল দল ও মানুষের ছিলেন: রিফাত রশীদ

জিয়াউর রহমান সকল দল ও মানুষের ছিলেন: রিফাত রশীদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:২০

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনীতি বন্দোবস্তের অংশ হিসাবেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে।

জিয়াউর রহমান সকল দল-সকল মানুষের ছিলেন। তাই তার অবদান স্বীকার করতেই আমাদের শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন কুচক্রী মহল সেনাবাহিনীকে জনতাকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জিয়াউর রহমান যেভাবে গণভোট করেছিলেন, কিন্তু বর্তমান গণভোট-জাতীয় নির্বাচনকে এক করে দেখা হচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ একথা জানান।

এ সময় রিফাত রশীদ আলাদা নির্বাচনের দাবি জানান। জুলাই সনদ বাস্তবায়নে শহীদ ও আহতদের পরামর্শ নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading