ইন্ডিয়ায় একই পরিবারের তিনজন অবৈধ অনুপ্রবেশে আটক, বিজিবির হাতে সোপর্দ

ইন্ডিয়ায় একই পরিবারের তিনজন অবৈধ অনুপ্রবেশে আটক, বিজিবির হাতে সোপর্দ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩৫

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিন নারী-পুরুষকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া (৪৮) তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) ও নাতি আলী হক (১৭) দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ইন্ডিয়ার দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে ফেরত আসার সময় বৃহস্পতিবার দিবাগত রাতে বিএসএফের হাতে আটক হন তারা।

এরপর বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২-এর ২ এসের পাশ দিয়ে বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। ফেরত নিয়ে বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading