মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, আপডেট ১৭:১০

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া এলাকায় মা মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করে বকুনি দিলে অভিমান করে নদী আক্তার (১৪) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নদী আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার দিন সন্ধ্যায় নদী মোবাইলে ভিডিও দেখছিল। এ সময় তার মা নারগিস বেগম তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করলে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নদী অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। এ ঘটনায় টংগিবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করে।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে টংগিবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading