গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩৫
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ( ৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ পোড়াবাড়ী এলাকার আব্দুল গফুর মোক্তারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পোড়াবাড়ি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।
এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউডি/রেজা

