উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত প্রস্তাব অনুমোদন; সার, চাল ও তেল ক্রয়ে জোর

উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত প্রস্তাব অনুমোদন; সার, চাল ও তেল ক্রয়ে জোর

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:০৫

সরকারি ক্রয় এবং অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মোট সাতটি প্রস্তাব অনুমোদন করেছে। রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এই উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাবনাগুলো চার মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এর ভেতর শিল্প মন্ত্রণালয়ে তিনটি, কৃষি মন্ত্রণালয়ে দুটি, খাদ্য মন্ত্রণালয়ে একটি আর জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের মোট পাঁচটি প্রস্তাবই ছিল সার আমদানি ও সরবরাহ সংক্রান্ত। দেশীয় চাহিদা মেটাতে বিভিন্ন উৎস থেকে সার সংগ্রহ ও সরবরাহের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এই চাল সরকারি খাদ্য গুদামে মজুদ বাড়ানো এবং বাজারের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের অধীনে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩৬তম সভাও অনুষ্ঠিত হয়। সেখানে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে এবং একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

অনুমোদন পেয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় প্রস্তাব। অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা টিসিবির পণ্য ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading