‘দেশে যত সংকট চলছে সবই আসলে নাটক’

‘দেশে যত সংকট চলছে সবই আসলে নাটক’

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩০

দেশে চলমান সকল সংকটকে নাটক হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৯ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁর জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন, ‘দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বুঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব- যাকে খুশি তাকে দেব৷ এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বুঝে না।’

নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সহমনা দলগুলোর। কিন্তু এগুলোর গ্রহণযোগ্যতা জনগণের কাছে কতটুকু সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝে না৷ এসব বুঝে শিক্ষিত মানুষেরা। সব সংস্কারে রাজি আছি, যা রাজি হব না- তা সংসদে গিয়ে পাস হবে।’

এ সময় আসন্ন নির্বাচনে জনগণের ভোটও চান এই রাজনীতিবিদ।

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে৷ ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে৷ এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading