অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:৩০

‘আমজনতার দল’র নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।”

তিনি বলেন, “আইনগতভাবে আমাদের দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন, এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।”

ইসির সিনিয়র সচিব আরও বলেন, “নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়। আর দলটি কিছু জায়গায় বলছে, তারা তাতে একমত নয়। সেটি স্বাভাবিক। সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কিনা, সেটি পরবর্তী বিষয়।”

তিনি বলেন, “আমি মনে করি, কেউ যদি কোনও বিষয়ে সংক্ষুব্ধ থাকেন, তিনি যেকোনও সময় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।”

আমজনতার দল’র সদস্য সচিব তারেক রহমান কোন কর্তৃপক্ষের কাছে আপিল করবে এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “সচিবালয় থেকেই সাধারণত এই প্রক্রিয়া হয়, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে যায়। আপিল করলে তা সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর যাবে। নির্দিষ্ট সময়সীমা আমি বলছি না। আপিল আপনি চাইলে এখন, এমনকি আগামীকালও করতে পারেন। এটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading