মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, আপডেট ০৯:০০

মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে, আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

ডিএমটিসিএল সূত্র বলছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতা হতে পারে—এমন আশঙ্কা থেকেই মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ হবে আগামী ১৩ নভেম্বর। এর মধ্যে, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ১৩ নভেম্বর ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা হয়েছে বলে অনলাইন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading