সুপারিশ দিতে আরও ২ মাস পাচ্ছে রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা কমিটি

সুপারিশ দিতে আরও ২ মাস পাচ্ছে রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা কমিটি

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:২৫

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা কমিটির সুপারিশ দেওয়ার সময় আরও দুই মাস বাড়লো। সুপারিশ দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে রবিবার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে হয় সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি করে সরকার। কমিটিতে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়। পরে মেয়াদ দুই দফা বাড়ানো হয়। সুপারিশ দেওয়ার সেই সময় শেষ হয়েছে গত ৩১ অক্টোবর।

এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

কমিটিকে ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তকাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপ পর্যালোচনা, এ ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading