পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

উত্তরদক্ষিণ। সোমবার (০৪ মে) ২০২৬, আপডেট ২১:০০


২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ‘অভাবনীয় জয়’-এর প্রতিক্রিয়ায় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’।


সামাজিক মাধ্যম এক্স-এ মোদি লিখেছেন, ‘জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’ 

এক্স-এ দেয়া আরেক পোস্টে মোদি লেখেন, ‘প্রজন্ম ধরে অগণিত কার্যকর্তার প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না।’ 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading