ইন্ডিয়ান দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান

ইন্ডিয়ান দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান

উত্তরদক্ষিণ। বুধবার (১২ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৫

দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ইন্ডিয়ান গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ইন্ডিয়ান গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ইন্ডিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার ঢাকায় ইন্ডিয়ানয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ইন্ডিয়ান উপহাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান কূটনীতিকের কাছে ইন্ডিয়ার রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ইন্ডিয়ান গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া—এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ইন্ডিয়ান কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading