ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢিলেঢালা লকডাউন কর্মসূচির মধ্যেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা ও বাড়তি নজরদারির কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও অপ্রিয় কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলছে। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি টহল রয়েছে। ফলে সকাল থেকে মহাসড়ক ও শহরের বিভিন্ন স্থানে কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি।

তবে সকালের দিকে মহাসড়কে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যান চলাচল।

এদিকে আতঙ্ক সৃষ্টি ও পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় কিছু দুষ্কৃতকারী একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। তবে চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া ভোর রাতে একই এলাকায় কিছু দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মহাসড়কের অন্য কোথাও তেমন কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading