শরীয়তপুরে ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুর: সন্দেহভাজন আটক ৩

শরীয়তপুরে ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুর: সন্দেহভাজন আটক ৩

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:০০

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তাদের দেয়া আগুনে একটি চিনি বোঝাই ট্রাকও পুড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ভোরবেলায় জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা মহাসড়ক আটকে গাছের গুঁড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে হামবোমা ছুঁড়ে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার জন্য পিছু হটে গেলে একইপথ দিয়ে চলন্ত একটি চিনি বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এ কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ‘দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমার আঘাতে আমাদের একটি গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পিছু হটলে একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading