প্রধান উপদেষ্টার বক্তব্যেরও ‘দ্বিমত-ভিন্নমত’ থাকতে পারে: ফখরুল

প্রধান উপদেষ্টার বক্তব্যেরও ‘দ্বিমত-ভিন্নমত’ থাকতে পারে: ফখরুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০

দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প বলে আবারও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘যত দ্রুত নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল। সেই নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সংসদ গঠন হবে। সেই সংসদ জনগণের সমস্ত অমীমাংসিত যেসব ইস্যু আছে তা আলোচনা করে একটা সুনির্দিষ্ট পথ বাতলিয়ে দিতে পারবে।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘‘আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নি:সন্দেহে অনেকেই হয়ত মনে করবেন যে, সকলের কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু এতেও তো দ্বিমত থাকতে পারে, অন্যমত থাকতে পারে।”

‘‘ভিন্নমততো থাকবেই। সবাই কী একমত হবে, একমত হবে না।”

তিনি বলেন, ‘‘কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ। তার প্রতিনিধিত্ব করবে কে? সেটা হচ্ছে সংসদ।

‘‘এই যে বুদ্ধিজীবী যাদের জন্য বৈষম্য করা হয়- তাদের জন্য পাঁচ মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা রাজনীতিকরা তিন মিনিট পাই। এটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য তাও আমাদের বিবেচনা করতে হবে।”

রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়ার্টার গার্ডেনে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) এর উদ্যোগে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্রের চর্চা এটা আমাদের করতে হবে। আমরা আসলে দুর্ভাগা জাতি। বারবার গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে মানুষ, আমরা লড়েছি এবং সংগ্রাম করেছি। কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাই নাই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading