প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে: নুর

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে: নুর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে নানা ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন নুরুল হক নুর।

সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’

তাই ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি।

গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি।

এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দেয় গণঅধিকার পরিষদ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading