ফের বিয়ে করলেন অমিতাভ রেজা

ফের বিয়ে করলেন অমিতাভ রেজা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৪৫

ফের বিয়ে করলেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বর ও কনে। নির্মাতার এটি তৃতীয় বিয়ে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন অমিতাভ-মুশফিকা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে একটার দিকে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন অমিতাভ রেজা। ওই পোস্টের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘হ্যাঁ, এটা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। আলো আর অন্ধকারের সাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক প্রিয় মুশফিকা মাসুদ।’

অমিতাভ রেজার সেই পোস্টে শোবিজ অঙ্গনের কেউ কেউ মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন। এর আগে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছিলেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা , কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন …।’

মুশফিকা মাসুদ যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। তাঁর বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।

এর আগে অমিতাভ রেজা অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading