জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা

জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৪০

মেক্সিকোতে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হওয়া জেন-জি আন্দোলন কয়েক দিনের ব্যবধানে ৫০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও দায়মুক্তির বিরুদ্ধে স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকোজুড়ে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

রবিবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে দুর্নীতিবিরোধী এক মেয়রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

শনিবার বিভিন্ন বয়সের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের মধ্যে বিরোধীদলের বয়স্কলোকদেরও দেখা গেছে। এছাড়া নিহত মেয়রের সমর্থকদেরও বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেস ঘিরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে। এসময় দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

মেক্সিকান সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল জানিয়েছে, ন্যাশনাল প্যালেসের সীমানায় প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে।

মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাসকুয়েজ এক সংবাদ সম্মেলনে বলেন, সংঘর্ষে অন্তত ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

স্থানীয় গণমাধ্যম মিলেনিওকে ভাসকুয়েজকে বলেন, সংঘাতে ২০ জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মেক্সিকো সরকারের দাবি, এই আন্দোলন জনগণের ইচ্ছায় নয় বরং বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে বড় আকার ধারণ করেছে। বিরোধীদলের ভূমিকা নিয়েও সন্দেহ জানায় প্রশাসন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading