পুলিশের ৩৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
উত্তরদক্ষিণ। রবিবার (১৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৪০
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও ৬ জেলায় নতুন পুলিশ সুপারসহ একদিনে পুলিশের ৩৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি প্রজ্ঞাপনে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়।
এর মধ্যে ডিআইজি পদমর্যাদার ৫ জন, অতিরিক্ত ডিআইজি ১২ জন ও এসপি পদমর্যাদার ১২ জন রয়েছেন।
প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর, ডিএমপির উপকমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনা, ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ ও ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, এপিবিএন পার্বত্য জেলাসমূহের কার্যালয়ের ডিআইজি মো. নজরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে পাঠানো হয়েছে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের কার্যালয়ে।
পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদ পাওয়া কর্মকর্তাদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মো. শাহরিয়ার, এসবির মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, সিএমপির মো. হাসান মোস্তফা স্বপন ও এসবির আমীনুল ইসলামকে একই ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিআইডির মো. মাসুম বিল্লাহ তালুকদারকে অ্যান্টি টোরিরিজম ইউনিটে পাঠানো হয়েছে।
ইউডি/এবি

