এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না: নুসরাত ফারিয়া

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না: নুসরাত ফারিয়া

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:২০

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফিরেই আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যস্ততা ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন এই তারকা।

সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে। রয়্যাল ব্লু শাড়ি পরে একটি ইভেন্টে অংশ নিতে দেখা যায় নুসরাত ফারিয়াকে।

সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারিয়া। চলচ্চিত্রে অভিনয়, বিদেশ সফর কিংবা ফটোসেশন; নানা বিষয়েই কথা বলেন তিনি।

নিজের দীর্ঘদিনের লম্বা সফর নিয়েও নানা প্রশ্নের জবাব দেন ফারিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, ভ্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। নুসরাত ফারিয়া বলেন, ‘আমার এখনও অনেকগুলো দেশই ঘোরা হয়নি। এর তালিকা বেশ লম্বা, শেষ করা যাবে না। সাউথ কোরিয়া যাওয়া হয়নি, আমেরিকা তো এখনও ঘুরতেই পারিনি। আশা করি যদি এবার যাওয়া হয়।’

দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে নিজের কর্মক্ষমতা নিয়ে মন্তব্য করেন নায়িকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুম আসে না।’

এদিকে এই নীল শাড়িতে আলাদা একটি ফটোসেশনেও যোগ দেন ফারিয়া। এই মেকওভার লুক প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে। মুহূর্তের মধ্যে হাজারো লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস, স্টাইলের প্রশংসা করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading