মুহূর্মুহূ গুলিতে ঢলে পড়লেন যুবদল নেতা

মুহূর্মুহূ গুলিতে ঢলে পড়লেন যুবদল নেতা

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ২২:৪০

রাজধানীর পল্লবীতে তিন দুর্বৃত্তের মুহূর্মুহূ গুলিতে প্রাণ গেল গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতার। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন বলে জানা গেছে।

রাত ৮টার দিকে পল্লবী থানার ওসি মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া।

এ সময় মোটরসাইকেলযোগে এসে তিন দুর্বৃত্ত ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে যুবদল নেতার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading