কম্বোডিয়ায় সেতু থেকে নদীতে পড়লো বাস, নিহত ১৬

কম্বোডিয়ায় সেতু থেকে নদীতে পড়লো বাস, নিহত ১৬

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৪০

কম্বোডিয়ায় রাজধানী নমেপেন যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ডজন মানুষ। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এপি।

প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি দেশটির ওদ্দার মিঞ্চে প্রদেশের অ্যাঙ্কর ওয়াট মন্দিরের শহর সিয়েম রিপ থেকে রাজধানী নমপেনে যাচ্ছিল। বাসটির সব যাত্রী কম্বোডিয়ার নাগরিক। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কাম্পং থমের পুলিশ প্রধান সিভ সোভানা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাস চালাতে চালাতে চালকের ঘুমঘুম ভাবের কারণে দুর্ঘটনা ঘটেছে। সিয়েম রিপ থেকে নমপেন সাড়ে পাঁচ ঘণ্টার পথ বলেও জানান এই কর্মকর্তা। তবে নিহতদের মধ্যে চালক আছেন কিনা তা স্পষ্ট নয়। তিনি বলেন, মৃতদেহগুলো দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি হাসপাতালে রাখা হয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনা অনেকটাই নিয়মিত ঘটনা। দেশটির গণপূর্ত ও পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় এক হাজার ৫০৯ জন নিহত হন। আর চলতি বছর প্রথম নয় মাসে নিহত হয়েছের এক হাজার ৬২ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading