ডেঙ্গু: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ জনের

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ জনের

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, আপডেট ২০:৩৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৬ জন পুরুষ ও ১৭০ জন নারী।

এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৮৯ হাজার ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading