কালকিনিতে বাসের ধাক্কায় যুবক নিহত, আহত ১

কালকিনিতে বাসের ধাক্কায় যুবক নিহত, আহত ১

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৫

মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রবিন (২২) নামে আরও একজন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সার্বিক পরিবহনের একটি দ্রুতগামী বাস শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি মোড়ে পথচারী রাকিব ও রবিনকে ধাক্কা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading