হবিগঞ্জে কৃষক হত্যায় প্রধান অভিযুক্ত মারুফ গ্রেপ্তার

হবিগঞ্জে কৃষক হত্যায় প্রধান অভিযুক্ত মারুফ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:১০

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি জমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা পালিয়ে যাওয়ার পথে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুফ তালুকদার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের বিরোধ চলছিল। শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে বসন্তপুর-পৈলারকান্দি সড়কের কালভার্টের কাছে মাহফুজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে অভিযুক্তরা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে তিনি মারা যান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সাজ্জাদ হোসেন বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াহিয়াসহ অন্যান্য পলাতকদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading