ফ্যাসিবাদ বিতাড়নে সাংবাদিকদেরও ভূমিকা আছে: আখতার

ফ্যাসিবাদ বিতাড়নে সাংবাদিকদেরও ভূমিকা আছে: আখতার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের জন্য সাংবাদিকদের যেমন ভূমিকা আছে, তেমনি ফ্যাসিবাদকে বিতাড়নেও তাদের ভূমিকা আছে। ফ্যাসিবাদী বয়ান তৈরিতে সাংবাদিকরা যেমন নিজেদের যুক্ত করেছিলেন, তেমনি নিপীড়নও সহ্য করেছেন। ফলে এক দৃষ্টিতে দেখলে সমস্যা আছে।

সোমবার (২৪ নভেম্বর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত সেমিনার ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সেলিব্রিটি হল রুমে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গণমাধ্যম কার্যালয়ের ভেতরে বড় ধরনের রাজনীতি আছে। নিজ মতাদর্শের লোক নিয়োগ করা হয়ে থাকে। আভ্যন্তরীণ এই কলুষতা দূর করতে কাজ করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে রাজনীতিবিদ এবং গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, সাংবাদিকতার সবচেয়ে বড় সংকটে আছি সাংবাদিক কারা সেই পরিচয় সুস্পষ্ট নয়। প্রচুর সিটিজেন জার্নালিস্ট হয়েছে। পেশাগত সাংবাদিকদের সঙ্গে যারা নতুন সাংবাদিক হয়েছেন-এই দু’পক্ষের মর্যাদাগত ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে। কারা সাংবাদিক হবেন সেটার মানদণ্ড থাকা দরকার। বিষয়টি জরুরি হয়ে দাঁড়িয়েছে। সম্মানী, পারিশ্রমিক, নিরাপত্তাহীনতা সাংবাদিকদের বড় সংকট। সুনির্দিষ্ট বেতন কাঠামো নেই। যা স্বাধীন সাংবাদিকতায় ব্যাঘাত ঘটায়।

আখতার আরও বলেন, মুখাপেক্ষী হয়ে থাকায় পক্ষপাতমূলক সংবাদ প্রকাশে মনস্তাত্ত্বিক চাপ থাকে গণমাধ্যম কর্মীর। ফলে বেতন নিশ্চিত করা প্রয়োজন। অথচ এটার জন্য আইনগত কোনো প্রতিকারের জায়গা সাংবাদিকদের নেই। গণমাধ্যম কার্যালয়ের ভেতরে বড় ধরনের রাজনীতি আছে। নিজ মতাদর্শের লোক নিয়োগ করা হয়ে থাকে। আভ্যন্তরীণ এই কলুষতা দূর করতে কাজ করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে রাজনীতিবিদ এবং গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading