রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:০৩
রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে অগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, কুর্মিটোলা ফায়ার স্টেশন ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বলেন, প্রাইভেটকারটি উত্তরার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ প্রাইভেটকারের ইঞ্জিন থেকে ধোয়া উঠলে মালিক নিজেই গাড়ি সাইড করেন।
সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইউডি/এআর

