মালয়েশিয়ার ৭ রাজ্যে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ১১ হাজার মানুষ

মালয়েশিয়ার ৭ রাজ্যে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ১১ হাজার মানুষ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫০

ভারি বৃষ্টিপাতের ফলে মালয়েশিয়ার সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশেটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

সংস্থাটির এক প্রতিবেদনে দেখা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত কেদাহ, কেলান্তান, পেনাং, পেরাক, পার্লিস, তেরেঙ্গানু এবং সেলাঙ্গর রাজ্যে ৩ হাজার ৮৩৯টি পরিবারের ১১ হাজার ৯ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় বাস্তুচ্যুতদের থাকার জন্য এই রাজ্যগুলোতে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলানটান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ৮ হাজার ২২৮ জন মানুষের বাড়িঘর প্লাবিত হয়ে বাস্তুচ্যুত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের মতে, কেলানটানের পরিস্থিতি আরও অবনতি হতে পারে, কারণ ওই অঞ্চলে এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বার্নামা জানিয়েছে, রবিবার পৃথকভাবে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লিসের ওয়াং কেলিয়ান গ্রামে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে প্রায় ৪০০ জন আটকা পড়েন। পরে স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার করে এবং উঁচু স্থানে অবস্থিত একটি মসজিদে আশ্রয় দিয়েছে।

প্রসঙ্গত, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বার্ষিক বর্ষা মৌসুমে মালয়েশিয়ার পূর্ব উপকূলে বন্যা একটি সাধারণ ঘটনা, যার ফলে এ অঞ্চলে প্রতি বছর হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

সূত্র: রয়টার্স

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading