ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ২১:২১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ভর্তি হয়েছেন ৬২ জন। চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১১৬ জন ও ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

খুলনা বিভাগের সিটি বহির্ভূত এলাকায় ভর্তি হয়েছেন ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন এবং রাজশাহী বিভাগের সিটির বাইরে ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৯৬৯ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading