নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস কমনওয়েলথ প্রধানের

নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস কমনওয়েলথ প্রধানের

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:৫০

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জবাবে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন কমনওয়েলথ প্রধান শার্লি আয়োরকর বোটচওয়ে।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ে।

এ সময় আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জবাবে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি বোটচও।

তিনি নিশ্চিত করে বলেন, নির্বাচনের আগে বাংলাদেশে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।

বৈঠকে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে উভয় পক্ষে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading