৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:১৭

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি, লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading