বিশ্ববাজারে সোনার দাম আরও বেড়েছে, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে সোনার দাম আরও বেড়েছে, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
স্বর্ণাংকার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, আপডেট ২১:৩৫

বিশ্ববাজারে সোনার দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদহার কমাতে পারে, এমন আশায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন। যে কারণে দাম বাড়ছে সোনার।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, স্পট মার্কেটে আজ শুক্রবার সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৭৪ ডলার ১৫ সেন্টে উঠেছে। ১৪ নভেম্বরের পর এটাই সোনার সর্বোচ্চ দর। সাপ্তাহিক হিসাবে দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘সোনার বাজারে মৌলিক মনোভাব খুবই ইতিবাচক রয়ে গেছে… বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ রয়েছে। এ ছাড়া চলমান কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কার্যক্রমও এ বছর সোনার দামের উত্থানকে ত্বরান্বিত করেছে।’

রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, সোনা কোনো সুদ না দিলে সাধারণত নিম্ন সুদের সময় ভালো করে থাকে দামি এই ধাতু। এখন ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরে নীতি সুদহার কমানোর সম্ভাবনা ৮৫ শতাংশ, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ শতাংশ।

বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। গত অক্টোবরে সোনার দর ২ লাখ ১৭ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading