হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন এনসিপির নেতারা

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন এনসিপির নেতারা

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির ৩ নেতা। বিএনপি নেত্রীর অবস্থা ক্রিটিক্যাল হলেও তিনি সজ্ঞান ও সজাগ আছেন বলে জানিয়েছেন তারা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান।

পরে বেলা ১২টার দিকে হাসপাতালকে থেকে বের হয়ে গণমাধ্যমে কথা বলেন তারা।

ডা. তাসনিম জারা বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সজ্ঞান ও সজাগ আছেন। ডাক্তার ও নার্সদের নির্দেশনা ফলো করতে পারছেন। সবার কাছে তার জন্য দোয়ার আবেদন থাকবে।

হাসনাত আব্দুলল্লাহ বলেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে গিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের চাওয়া, তিনি যেন হাসিনার ফাঁসি দেখে পারেন- সেই দোয়া করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, আগের মতোই আছে। তবে তিনি ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। তাই এখন আমাদের করণীয় শুধু দোয়া করা।

শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (২৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading