চট্টগ্রামে বস্তিতে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বস্তিতে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৩৫

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে—তা তদন্তের পর জানা যাবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading