এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:০০

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হাসপাতালের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্যদের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশের ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে।

৮০ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে দেশি ও বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading