রাঙ্গামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি, ক্ষোভ ঝারলেন জনসংহতির নেতা

রাঙ্গামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি, ক্ষোভ ঝারলেন জনসংহতির নেতা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫৫

রাঙ্গামাটিতে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি জেলা জনসংহতি সমিতির আয়োজনে হয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার।

এসময় ঊষাতন তালুকদার বলেন, যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনে জনসংহতি সমিতি অংশ নিবে।

তিনি আরো বলেন, চুক্তি স্বাক্ষরের পর ২৮ বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেনি। চুক্তি যেমন করেছি, বাস্তবায়ন করেই ছাড়বো। পাঁচটি সরকার চলে গেলেও চুক্তির মৌলিক ধারাসহ দুই-তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত রয়ে গেছে।

অনেকই বলেন, আমরা নাকি সব অস্ত্র জমা দেই নাই, আমি বলতে পারি আমরা একটিও বুলেট রেখে আসিনি। এখন যে পাহাড়ে অস্ত্র ও চাঁদাবাজি হচ্ছে এর দায় সরকারের। চুক্তি পরবর্তী যেসব সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে তার দায়ভার সরকারের।

রাঙ্গামাটি জেলা জনসংহতি সমিতির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেল চাকমা ও জেলা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক সুর্নিমল দেওয়ান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading