বসতঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, আটক ১

বসতঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, আটক ১

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৫৫

নোয়াখালীতে বসতঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরাফাত ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ওই তরুণীর স্বজনরা। জেলার কবিরহাট উপজেলায় এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী ওই তরুণীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক আরাফাতকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই তরুণীর সঙ্গে একই উপজেলার এক যুবকের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর স্বামী খোঁজ-খবর নেওয়া বন্ধ করে দেয়। তখন তিনি তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী তরুণ আরাফাত ইসলাম ওই তরুণীকে উত্ত্যক্ত করছিলেন।

থানায় করা এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে বসতঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন আরাফাত। একপর্যায়ে তরুণী দরজা খুললে তিনি ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে ঘরের লোকজনের ঘুম ভাঙলে, তারা আরাফাতকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, আরাফাত ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন। সর্বশেষ গত রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading