আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগ নিলো ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগ নিলো ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৩:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি কার্যক্রম চালুর লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ‘লেটার অব ইন্টারেস্ট’ (এলওআই) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড।

স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব হাউজে। LOI-এর লক্ষ্য হলো—যেসব শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে বাধার সম্মুখীন হন, তাদের জন্য একটি সমন্বিত ও টেকসই বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করা। এই উদ্যোগ মেধা বিকাশ, শিক্ষার প্রসার এবং সামাজিক দায়বদ্ধতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

LOI-তে স্বাক্ষর করেন—প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম চেয়ারম্যান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মো. রেজাউল করিম বিল্লা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড

এই গুরুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করা হবে—কোনো মেধাবী ছাত্র আর্থিক অসচ্ছলতার কারণে যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করবে।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এবং বৃত্তি কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ, মানবিক সহযোগিতা ও সমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়ে কাজ করে যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading