রবিবারের আগে খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না

রবিবারের আগে খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১০:৪০

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

“ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।”

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান।

শুক্রবার সকালে ১০টায় ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বলেন, “এখান থেকে উনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading