ব্রাজিলের ক্লাবের কাছে হেরে গেলো বাংলাদেশের তরুণরা

ব্রাজিলের ক্লাবের কাছে হেরে গেলো বাংলাদেশের তরুণরা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:৫৫

লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) শারীরিক সামর্থ্য-কৌশলসহ সব দিক দিয়ে এগিয়ে ছিল ভিতিনিও-মিরান্দারা। পাসিং ফুটবলের সঙ্গে দারুণ ফিনিশিংয়ে শৈল্পিক ফুটবল দেখা গেছে তাদের পায়ে।

তবে রেড গ্রিন গোলমুখ আটকে রেখেছিল ২৭ মিনিট পর্যন্ত। পরের মিনিটে বাইলাইনের একটু ওপর থেকে মেন্দেসের কাট ব্যাকে মুরিওর জোরালো প্লেসিং শট জালে জড়ালে এগিয়ে যায় সাও বার্নার্দো।

৩১ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের সামনে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি তিনি। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। ৩৪ মিনিটে প্রবাসী বিতশোক চাকমা একজনকে কাটিয়ে জায়গা তৈরি করে ডান পায়ে জোরালো শট নিলেও গোলকিপার ঝাঁপিয়ে পরে আটকে দেন।

এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাজিলের দলটি। ৫০ মিনিটে উরি ভিয়ানার সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। ৬৫ মিনিটে বডি ডজে ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ভিতিনিও।

শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে রেড গ্রিন। কিন্তু ৮০ মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরলে গোলের দেখা মিলেনি।

সোমবার (৮ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে। ১১ ডিসেম্বর মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব। এ দিন মাঠে দুই গ্রেট কাফু ও ক্লদিও ক্যানিজিয়ার থাকার কথা রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading