যশোরে আধা কেজি স্বর্ণসহ যুবক আটক

যশোরে আধা কেজি স্বর্ণসহ যুবক আটক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

যশোরে তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালঙ্কারসহ বিকাশ কুমার ঘোষ (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। ৫১৫ দশমিক ৯ গ্রাম ওজনের ওই স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম রবিবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর অবস্থান নেয়। এসময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে বিকাশকে আটক করে। এসময় তার প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকানো ৩টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।

তিনি আরও জানান, আটককৃত বিকাশ জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ঢাকা থেকে যশোর হয়ে ইন্ডিয়ায় পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। এবং ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে। মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading