সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে লেনদেন শেষ হয়েছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উবয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।

এদিন ডিএসইতে মোট ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট বেড়ে ৮৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

সিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading