তফশিল ঘোষণা নিয়ে যা জানা গেল

তফশিল ঘোষণা নিয়ে যা জানা গেল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা নিয়ে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে। কমিশনের পক্ষ থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বা ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফশিল ঘোষণা করা হবে।

মাসউদ বলেন, তফশিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা নিশ্চিত করা হবে। এছাড়া, বিটিভি ও বেতারকে চিঠি পাঠিয়ে প্রধান নির্বাচন কমিশকের ভাষণ রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরের মধ্যে রেকর্ড হবে। ১১ ডিসেম্বরের মধ্যে তফশিল ঘোষণা করতে হবে।’

সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশক (সিইসি) এএমএম নাসির উদ্দিনই তফশিল ঘোষণা করবেন। তফশিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখও উল্লেখ থাকতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর বিকেলে প্রধান নির্বাচন কমিশকের ভাষণ রেকর্ড করা হবে এবং রেকর্ড শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ঘোষণা দেওয়া হতে পারে। কোনো কারণে বুধবার তফশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা নিশ্চিত করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading