জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রকাশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:০০

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। ৮ খণ্ডে সাজানো এই প্রতিবেদনে কমিশনের সুপারিশ, ‘জুলাই জাতীয় সনদ’, রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ, কমিশনের নথিপত্র এবং পরিচালিত গণমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে https://reform.gov.bd ওয়েবসাইটে।

জাতীয় ঐকমত্য কমিশনের পাশাপাশি এর আগে ও পরে গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের সকল প্রতিবেদনের পূর্ণাঙ্গ সংস্করণও একই ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর থেকে বিভিন্ন সময়ে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

অবশিষ্ট ৫ কমিশনের প্রধানরাও এই কমিশনের সদস্য হন, তবে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের অপারগতার কারণে তাদের স্থলে দুই কমিশনের জ্যেষ্ঠ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কমিশন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’

পরবর্তীতে ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সনদটি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading