চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৫৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) এবং বড়গাছি বাজারপাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুপুর আড়াইটার দিকে তেতুলতলা এলাকায় মোটরসাইকেল চালক আশিক ও আবুল একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও আবুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলিচালক ট্রলি রেখে পালিয়ে যায়। ট্রলিটিকে জব্দ করা হয়েছে।

অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এসময় ধানবোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, পৃথকভাবে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading